সারাদেশ

ঝালকাঠিতে স্বাধীনতা দিবস পালন

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠিতে নানা আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সূর্য্যদয়ের সাথে সাথে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেছে প্রশাসনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে নদীর স্বাধীনতা দাবি

অন্যান্য কর্মসূচির মধ্যে সকাল ৮ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বীরমুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঝালকাঠি জেল কন্টিনজেন্ট, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, স্কাউটস, রোভার স্কাউটস, গার্লসগাইড প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা, গার্লস ইন স্কাউট, শিশু পরিবার এবং প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের সমন্বয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন। অন্যান্য আয়োজনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, হা-ডু-ডু প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ছুটির দিনে ফাঁকা শহরের পথঘাট

এছাড়াও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সকল ধর্মীয় উপসানালয়ে বিশেষ প্রার্থনা, শিশুদের চিত্রাংকন ও দেশাত্ববেধক আবৃতি প্রতিযোগিতাসহ নানান অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছিলো। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামসহ শহরকে সাজানো হয়েছিলো বর্ণিল সাজে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা