হতদরিদ্রদের নাম বাতিলের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে  বিক্ষোভ
সারাদেশ
অর্থের বিনিময়ে খাদ্যবান্ধব কর্মসূচি

হতদরিদ্রদের নাম বাতিলের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে  বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরগাঁও : সুবিধাভোগী হতদরিদ্রদের নাম বাতিল করে অর্থের বিনিময়ে ধর্ণাঢ্য ব্যক্তিদের মাঝে বরাদ্দ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বন্চিতরা।

আরও পড়ুন : জাতীয় গণহত্যা দিবস

বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদরের ২১ নং ঢোলারহাট ইউনিয়নবাসীর ব্যানারে এ কর্মসুচি পালন করা হয়।

এ সময় ঢোলারহাট বাজারে বিক্ষোভ ও সমাবেশে সাবেক ইউপি সদস্য খগেন্দ্র নাথ, দিপেন চন্দ্র, সংরক্ষিত সদস্য কল্যানী রাণী, ইউনিয়ন আ'লীগের প্রচার সম্পাদক পরেশ শীল, তালিকা থেকে বাদ পড়া নরোত্তম, রহমত আলী, সহিদুর রহমানসহ অনেকে অভিযোগ করে বলেন, সাবেক চেয়ারম্যান খাদ্যবান্ধব কর্মসুচিতে যাদের সুবিধাভোগী কার্ড দিয়েছিলেন বর্তমান চেয়ারম্যান এরকম দিনমজুর ও হতদরিদ্র ২৬৬ জনের নাম বাতিল করে তুলনামূলক স্বচ্ছল ব্যক্তিদের মাঝে ওই কার্ড বরাদ্দ প্রদান করেন। এছাড়াও অনেকের কাছ থেকে মাথাপিছু ৫শ থেকে ১ হাজার টাকা আদায় করে হতদরিদ্র নয় এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেন।

অনতিবিলম্বে স্বচ্ছল ব্যক্তিদের নামে বরাদ্দকৃত কার্ড বাতিলের দাবি জানান বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন।

আরও পড়ুন : ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায় কার্ড প্রদানে টাকা নেয়ার কথা অস্বীকার করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে মিথ্য অপবাদ দিচ্ছে।প্রকৃতপক্ষে আমি স্বচ্ছলদের নাম বাতিল করে দুঃস্থ্ মানুষকে তালিকায় অন্তর্ভুক্ত করেছি।

প্রসঙ্গত,প্রকৃত হতদরিদ্রদের নাম বাতিল করে অর্থের বিনিময়ে অপেক্ষাকৃত স্বচ্ছল মানুষের মাঝে ২৬৬টি কার্ড পুন: বরাদ্দ দেওয়ায় ইতোমধ্যে বেশকিছু সুবিধাভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ করেছেন।

কয়েকদিন পূর্বে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে টিসিবির কার্ড পাইয়ে দিতে ১/২ শ টাকা গ্রহনের অভিযোগ উঠে।

আরও পড়ুন : পদত্যাগ করলেন ইউক্রেনের কৃষিমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ঠাকুরগাঁওয়ে আসলে টাকা গ্রহনের বিষয়টি তিনি অবগত হন। কিন্তু অদ্যাবধি চেয়ারম্যান মেম্বারদের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন না করায় তাদের অনিয়ম ও দুর্নীতির মাত্রা বেড়েই চলেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা