সারাদেশ

ফেনীতে ১১ দফা দাবি আদায়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

ফেনী প্রতিনিধি: মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেনী জেলা শাখা।

আরও পড়ুন: থানার সামনে ছুরিকাঘাতে পাঁচ পুলিশ আহত

বুধবার (২৩ মার্চ) বিকেলে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান এর নিকট তার কার্যলয়ে স্মারকলিপি তুলে দেন সংগঠনের সভাপতি ফকির আহমেদ ফয়েজ এর নেতৃত্বে শিক্ষক নেতৃবৃন্দ।

এর আগে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ)কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনী জেলা শাখার উদ্যোগে দাবি আদায়ে বাঁশপাড়াস্থ শিক্ষক ভবনে প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি অফিসের সম্মুখে সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ফেনী জেলা শাখার সভাপতি ফকির আহাম্মদ ফয়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ফেনী জেলা শাখার সহসভাপতি আবুল কালাম, জামাল উদ্দিন, জিএ একাডেমীর প্রধান শিক্ষক তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক রুহুল আমিন, মহিলা সম্পাদিকা শামীমা আক্তার, এলাহীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শেফায়েত উল্যাহ, সুজাতপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, লক্ষিয়ারা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস, বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ)সদর উপজেলার সভাপতি জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদসহ বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ প্রমুখ। কর্মসূচিতে শিক্ষক সমিতির অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন বিদ্যালয়ের কর্মরত শিক্ষকগণ অংশ নেয়।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু কমেছে শনাক্ত বেড়েছে

সমাবেশে বক্তারা, শিক্ষার মান উন্নয়নে এবং মান সম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মুজিববর্ষেই বেসরকারী শিক্ষা ব্যবস্থা জাতীয়করন, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া চালু, শতভাগ উৎসব বোনাস চালু, চিকিৎসা ভাতাসহ শিক্ষকদের ন্যায় সঙ্গত ১১ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। শেষে জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশ থেকে একযোগে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা