ছবি-সংগৃহিত
সারাদেশ

জাল ওকালতনামা-সিলসহ আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরের পুরাতন পৌরসভা রোড এলাকার অছিউর এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান থেকে বুধবার বিকেলে জাল ওকালতনামা ও সিলসহ ২ যুবককে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের মো. মইনুল ইসলাম ও দীনেশ দাস।

আরও পড়ুন: যাত্রীবাহী বাস-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ ফরহাদ এলাহী সেতু বলেন, জাল ওকালতনামা তৈরি করা বড় ধরনের প্রতারণা। তাদের হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী সংবাদমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের কাছ থেকে অন্তত ৪০-৫০টি জাল ওকালতনামা এবং বেশ কয়েকটি সিল জব্দ করা হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা