সারাদেশ

আমি হত্যার সঙ্গে জড়িত নই, আমাকে ফাঁসানো হয়েছে

শফিক স্বপন, মাদারীপুর: মানিক সরদার হত্যা মামলার প্রধান আসামি আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ওরফে মিলন নিজেকে নির্দোষ দাবি করেছেন। বুধবার (২৩ মার্চ) সকালে মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। হাফিজুর রহমান উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে রয়েছেন।

আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন দাবি করে হাফিজুর রহমান বলেন, ‘নির্মম হত্যার শিকার মানিক আমার ভাতিজা। ইউপি নির্বাচনে মানিক আমার বিরোধিতা করলেও নির্বাচনের পর আমার কাছে ভুল স্বীকার করেছেন। এ কারণে আমার প্রতিপক্ষ বর্তমান চেয়ারম্যান শাহিদ পারভেজের লোকজন মানিককে ডেকে নিয়ে হত্যা করে আমার দিকে দায় চাপিয়েছেন। অথচ ঘটনার পাঁচ দিন আগে থেকে আমি ঢাকায় ছিলাম। তবু ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর জন্য মামলায় প্রধান আসামি করা হয়েছে। ঘটনার পর শাহিদ পারভেজ লোকজন নিয়ে আমার ঘরবাড়িও আগুনে জ্বালিয়ে দিয়েছেন।’

হাফিজুর রহমান আরও বলেন, ‘শাহিদ পারভেজ ভোটে কারচুপি করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমি এর প্রতিবাদ করায় আমাকে এলাকা ছাড়া করতেই তিনি ষড়যন্ত্র করে যাচ্ছেন। প্রশাসনের কাছে অনুরোধ, আপনারা মানিক হত্যার মূল হোতাকে গ্রেপ্তার করুন। আমাকে শান্তিতে বাঁচতে দিন।’

আরও পড়ুন: পটুয়াখালীতে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি খুন হন কালকিনি উপজেলা কৃষকলীগ নেতা মানিক সরদার। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী সীমা খানম বাদী হয়ে কালকিনি থানায় ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ঘটনার পরদিন মামলার প্রধান আসামি হাফিজুর রহমানের বাড়িঘরে অগ্নিসংযোগ করেন নিহত ব্যক্তির সমর্থকেরা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা