সারাদেশ

শ্রেণি কক্ষে বোরকা নিষিদ্ধ করায় মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে ছাত্রীদের বোরকা পরিধান নিষিদ্ধ করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও মুসলিম তৌহিদি জনতা।

আরও পড়ুন: ১৩৩ যাত্রীসহ চীনে বিমান বিধ্বস্ত

সোমবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও মুসলিম তৌহিদি জনতার ব্যানারে উপজেলার সেবারহাট বাজারে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে প্রধান শিক্ষককে পদত্যাগ দাবি করে বলেন, ৯০ শতাংশ মুসলিম দেশে ইসলামবিরোধী কোন কার্যক্রম এবং সিদ্বান্ত আমরা মেনে নেব না। প্রধান শিক্ষক পদত্যাগ না করে তাহলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেন বলেন, বোরকা বিদ্যালয়ে নিষিদ্ধ করা হয়নি। গত ৯ মার্চ এক বিজ্ঞপ্তি বলা হয়েছে ছাত্রীরা শ্রেণি কক্ষে বোরকা খুলে ক্লাস করবে। আবার বাড়ি ফেরার পথে বোরকা পরিধান করে বাড়ি ফিরবে। কিন্তু ১০ মার্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিন্ধান্ত মোতাবেক পুনরায় আগের সিন্ধান্ত সম্পূর্ণ বাতিল করা হয়। তৃতীয় কোন পক্ষের ইন্ধনে এ মানববন্ধন হয়েছে।

আরও পড়ুন: কোনো ঘর অন্ধকার থাকবে না

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, বিষয়টা বোরকা নিষিদ্ধ এ রকম না। বোরকা পরে ক্লাসে ঢুকলে অনেক সময় মেয়েদের বোরকা পরে ছেলেরা আসে, মেয়ে যে ছাত্রী সে না এসে আরেকজন আসেন। আবার জামায়াত-শিবিরের কিছু কার্যক্রম এভাবে বোরকা গায়ে দিয়ে চিঠি আদান প্রদান হয়।

ওসি ইকবাল হোসেন আরও বলেন, এ জন্য বলছে আরকি বোরকা পরে আসুক সমস্যা নেই। তবে যখন ক্লাস করবে তখন যেন মুখটা খোলা থাকে। স্কুল শেষে যাওয়ার সময় আবার বোরকা পরে যাবে। এ রকম একটা সিন্ধান্ত প্রাথমিকভাবে দিয়ে ছিল। পরে এটা আবার স্থগিত করছে। অতি উৎসাহী হয়ে মানববন্ধন করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা