সারাদেশ

পৃথক ঘটনায় দুই গৃহবধূর লাশ উদ্ধার

সান নিউজ ডেস্ক: পৃথক দুটি ঘটনায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ফারিয়া বেগম (২২) ও রূপালী খাতুন (২৫) নামে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন অগ্নিদগ্ধ অবস্থায় মারা যায়, অপরজনের শ্বশুর-শাশুড়ির নির্যাতনের কারণে মৃত্যু হয়।

আরও পড়ুন: জিনপিংকে সতর্কবার্তা দিলেন বাইডেন

শনিবার (১৯ মার্চ) সকালে উপজেলার দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রাম ও মদাতী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানানো হয়, সকালে উপজেলার দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রামে যৌতুকের টাকার জন্য স্বামী ও শ্বশুর-শাশুড়ির নির্যাতনে গৃহবধূ ফারিয়া বেগমের মৃত্যু হয়েছে। ঘটনার পর ফারিয়ার স্বামী সুজন মিয়া (৩০), শ্বশুর শাহাজাহান আলী ও শাশুড়ি ফরিফা বেগম বাড়িতে মরদেহ রেখে পালিয়ে যান। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অন্যদিকে উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী এলাকা থেকে রূপালী খাতুন (২৫) নামে এক নারীর অগ্নিদগ্ধ মরদেহ সুপারী বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি উত্তর মুশরত মদাতীর ৬ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলামের মেয়ে। তালাকপ্রাপ্ত হয়ে তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন। তবে রূপালী কীভাবে সুপারি বাগানে অগ্নিদগ্ধ হয়েছে তা এখনো জানা যায়নি।

আরও পড়ুন: বাংলাদেশের আরেকটি স্বর্ণ জয়

রূপালীর মা আঞ্জু আরা বলেন, শবে বরাতের রাতে নামাজ শেষে ঘুমিয়ে পড়ি। সকালে তাকে না পেয়ে খুঁজতে গিয়ে দেখি বাগানে মৃত অবস্থায় পড়ে আছে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, দুই নারীর মৃত্যুর ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা