সারাদেশ

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ

সান নিউজ ডেস্ক: খুলনায় স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে (২৭) গণধর্ষণের অভিযোগে চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন ভুক্তভোগী নারী। এর আগে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানা এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: হবিগঞ্জে ট্রাকচাপায় নিহত ৩

পরে রাত ১২টার পর গৃহবধূ বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা করা হয়। মামলার আসামিরা হলেন কামরুল, জীবন, সুমন ও আলা। এদের মধ্যে রাতেই কামরুলকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ওই গৃহবধূ ও তার স্বামী কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় চার থেকে পাঁচজন লোক ওই দম্পতিকে তুলে গ্যারেজের মধ্যে নিয়ে যান। এরপর স্বামীকে বেঁধে রেখে ওই গৃহবধূকে চার থেকে পাঁচজনে ধর্ষণ করেন।

আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আর নেই

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, ওই গৃহবধূকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে কামরুল নামের এক আসামিকে গ্রেফতারর করেছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা