সারাদেশ

হিজড়াকে গায়ে কেরোসিন ঢেলে আগুন, আটক ৩

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় চুমকি (২৬) নামে এক হিজড়াকে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: ক্রীড়া প্রতিমন্ত্রী পেলেন মালদ্বীপের স্পোর্টস অ্যাওয়ার্ড

শুক্রবার (১৮ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনায় উপজেলার কাদরা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নিজসেনবাগ গ্রাম থেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ২নারীসহ তিনজনকে আটক করে।

এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার নিজসেনবাগ গ্রামের রাজ্জাক পুলিশের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে উপজেলার নিজসেনবাগ গ্রামের রাজ্জাক পুলিশের বাড়ির জহিরুল হক নয়নদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। পারিবারিক ভাবে আগামী রোববার ওই শিশুর আকিকার অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। এমন খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজ্জাক পুলিশের বাড়ির জহিরুল হক নয়ন ঘরে আকিকার অনুষ্ঠানের টাকা চাইতে যায় ২ হিজড়া। এ সময় নয়নের পরিবার থেকে দুই হিজড়াকে প্রথমে ২শত টাকা দেওয়া হলে তারা আরও টাকা দাবি করে। এরপর বাকবিতন্ডার একপর্যায়ে নয়নদের পরিবারের সদস্যরা হিজড়া চুমকিকে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে ভুক্তভোগী অভিযোগ করে।

অভিযুক্ত বিবি রহিমা জানান, হিজরারা তাদের কাছে ৫হাজার টাকা দাবী করে। তারা দিতে অপারগতা প্রকাশ করলে ভয় দেখানোর জন্য হিজরা চুমকি নিজেই নিজের শরীরের আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুন: নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্র নিখোঁজ

কাদরা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের (ইউপি সদস্য) মেম্বার আবু বক্কর ছিদ্দিক জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। অভিযুক্ত নয়নের পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন,নয়নের পরিবারের সদস্যদের দাবি হিজড়া চুমকি তাদের চুলায় আগুন ধরিয়ে দিয়ে ওই আগুন তাঁর গায়ে দেয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় অভিযোগ পেয়ে জিজ্ঞাসাবাদের তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা