সারাদেশ

নীলফামারীতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল চিতা বাঘের

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীতে মুরগির খামারে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ গেল একটি চিতা বাঘের। শুক্রবার (১৮ মার্চ) ভোর রাতে সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: সরকারের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চলছে

স্থানীয়রা বাঁশের আড়া তৈরি করে মৃত চিতা বাঘটিকে দড়ি বেঁধে ঝুলিয়ে রাখে। এই খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা প্রাণিটিকে দেখতে ভিড় করেন।

স্থানীয়রা জানায়, কাঞ্চনপাড়া গ্রামের অলিয়ার রহমান একজন মুরগি ব্যবসায়ী। তাঁর খামারে প্রায়ই কোনো না কোনো প্রাণী ঢুকে খামারের মুরগি খেয়ে ফেলে। এ কারণে তিনি অতিষ্ঠ হয়ে খামারের পেছনে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। ওই দিন ভোর রাতের দিকে খামারের বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে চিতা বাঘটির মৃত্যু হয়।

খামারি অলিয়ার রহমান বলেন, আমার খামারের পেছন দিকে পুরোটাই জঙ্গল। মুরগি বাঁচাতে পেছনের দিকে বৈদ্যুতিক ফাঁদ পাতা ছিল। আজ ভোরে চিৎকার শুনে দেখি একটি চিতা বাঘ মরে পড়ে আছে।

আরও পড়ুন: ইউক্রেনে পাঁচ হাজার শিশুর জন্ম!

নীলফামারী জেলা বন বিভাগের কর্মকর্তা মোনায়েম খান বলেন, বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের বনাঞ্চলে চিতাবাঘের বসতি আছে। এটি একটি লেপার্ড। দেশে মাঝে মাঝে যেসব চিতা দেখার খবর পাওয়া যায়, সেগুলো মূলত ভারত থেকেই আসে। এই চিতাটিও হয়তো ভারত থেকে এসেছিল। কিন্তু এভাবে প্রাণীটির মারা যাওয়ার বিষয়টি খুবই দুঃখজনক।

জানতে চাইলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বলেন, চিতা বাঘের মৃত্যুর বিষয়টি আমরা খবর পেয়েছি । এটি বন বিভাগের বিষয়। তাঁরা কী পদক্ষেপ নেবেন, আমাদের জানালে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা