সারাদেশ

নোয়াখালীতে আ.লীগের সমাবেশ ও আনন্দ র‌্যালি

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সমাবেশ ও আনন্দ র‌্যালি করেছে আওয়ামী লীগ।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভা আওয়ামী লীগের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, সহিদ উল্যাহ খান সোহেল, সদস্য আবু তাহের, মোহাম্মদ আলী, গোলাম মহি উদ্দিন লাতু প্রমূখ।

পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি জেলা শহর মাইজদী আবদুল মালেক উকিল প্রধান সড়কের পৌর বাজার হয়ে পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা পদক্ষিণ শেষে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সমাবেশ ও আনন্দ র‌্যালিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: গৌরীপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

এর আগে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে দলীয় নেতাকর্মীরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা