সারাদেশ

বোয়ালমারীতে মাটি কাটার মহাউৎসব, প্রশাসন নিবর 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বানিয়ারি গ্রামের ফসলি জমি থেকে প্রশাসনকে বৃদ্ধা আঙুল দেখিয়ে খননকৃত মাটি ইটভাটাসহ বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: লাগাম ধরেন ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে এমপি একরাম

এলাকার একটি প্রভাবশালী মহলের যোগসাজশে ওই মাটি অবৈধভাবে ইটভাটাসহ বিভিন্ন ব্যাক্তির কাছে ১২০০ টাকা দরে প্রতি ট্রাক বিক্রি করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বুধবার (১৬ মার্চ) বিকাল ৫টায় উপজেলার ময়না ইউনিয়নের বানিয়ারি গ্রামের গাউস মিয়ার বাড়ির পাশে ফসলি জমির মাটি ভেকু দিয়ে কেটে ট্রাকে ভরা হচ্ছে।

এসময় উপস্থিত বানিয়ারি গ্রামের নান্নু মোল্লা বলেন, গাউস মিয়ার জমিতে পুকুর খনন করে দেওয়ার শর্তে আমি মাটি কেটে নিয়ে যাচ্ছি। প্রতি ট্রাক মাটি ১২০০ টাকা দরে বিভিন্ন ইট ভাটায় ও বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রি করছি।

একই স্থান থেকে ৩০০ বা ৪০০ গজ দৃরে নজরুল সিকদারের ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি খনন করে ট্রাকে ভরে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করছেন ময়না গ্রামের মাটি ব্যবসায়ী সজীব মোল্লা।

আরও পড়ুন: টানা ৩য় দিন করোনায় মৃত্যুশূন্য দেশ

এ ব্যপারে মাটি ব্যবসায়ী সজীব মোল্লা বলেন, এক বছরের জন্য আমাদের মাটি কাঁটার সমিতি করা হয়েছে। মাটি কাটার কোন অনুমতি নেওয়া হয় নাই, আমাদের মাটি কাটার সমিতির সভাপতি ও সধারণ সম্পাদক শ্যামল কুমার সাহা ও বাবলু মিয়া অনুমতি নেওয়া জন্য স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করছেন।

বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মো: রেজাউল করিম বলেন, মাটি কাটার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা