সারাদেশ

উলিপুরে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): ‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার-সকল শিশুর সমান অধিকার’ এই স্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে দিনটি বিশেষ মর্যাদায় উদযাপিত হয়েছে।

আরও পড়ুন: বড়াইগ্রামে জেলা আ’লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ( ১৭ মার্চ ) সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর পথিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, পুরুস্কার বিতরণ এবং সাতদিনব্যাপী সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমারের সভাপতিত্বে ও উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ হোসেন মন্ডলের সঞ্চালনায় দিবসটির কার্যক্রম শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু জোবায়ের আল মুকুল, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা ফয়জার রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী সাদেকুল ইসলাম, বণিক সমিতির সভাপতি ও আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (গবা) এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

এ সময় অতিথিবৃন্দ তাদের বক্তব্য বঙ্গবন্ধুর আত্মজীবনী তুলে ধরেন এবং সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, আওয়ামীলীগ নেতৃবৃন্দ বিশেষ মর্যাদায় দিনটি উদযাপন করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা