সারাদেশ

বোয়ালমারীতে লাখ টাকা নিয়ে পালানো ব্যক্তি গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে টাকা গুনে দেওয়ার সময় পাঁচশ টাকার একটি ছেঁড়া নোট পাল্টাতে দিয়ে ব্যাংক থেকে এক নারীর লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়া ষাটোর্ধ এক ব্যক্তিকে দুই মাস পর ৮০ হাজার টাকাসহ গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

আরও পড়ুন: তীব্র যানজটে রাজধানীবাসীর নাভিশ্বাস

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার (১৪ মার্চ) ভোরের দিকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে মাইনুদ্দিন (৬৫) নামের ব্যক্তিকে গ্রেফতার করেছেন বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ওহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ।

গ্রেফতার ব্যক্তি মাদারীপুরের রাজৈর উপজেলার শারমঙ্গল গ্রামের আমানউদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম। গত ২৩ জানুয়ারি ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে অবস্থিত অগ্রণী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক মোল্যার স্ত্রী রাশিদা বেগম (৩৫)। গত ২৩ জানুয়ারি তিনি অগ্রণী ব্যাংকের বোয়ালমারী শাখায় নিজ অ্যাকাউন্ট থেকে এক লাখ টাকা উত্তোলন করেন। তার পাশে থাকা অপরিচিত এক ব্যক্তি টাকা গুনে দিচ্ছিলেন। টাকা গুনে দেওয়ার এক পর্যায়ে তিনি পাঁচশ টাকার একটি ছেঁড়া নোট দিয়ে রাশেদা বেগমকে ক্যাশ কাউন্টার থেকে পাল্টিয়ে আনতে বলেন। রাশেদা বেগম নোটটি পরিবর্তন করে এসে দেখেন লোকটি নেই। তবে ওই ব্যক্তি তড়িঘড়ি করে পালাতে গিয়ে তার একটি বাটন ফোন ফেলে যান।

আরও পড়ুন: আমি ভাইরাল হবো (ভিডিও)

বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, ভুক্তভোগী গ্রাহক রাশিদা বেগম এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছিলেন। পরে পুলিশ ব্যাংকে গিয়ে সিসিটিভির ফুটেজ চেক করেন। ২৪ জানুয়ারি মামলাটি নথিভুক্ত করা হয়।

তিনি আরও বলেন, সোমবার ভোরের দিকে অভিযুক্ত মাইনুদ্দিনকে আশি হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা