সারাদেশ

সহকারী কাজির কারণে বাড়ছে বাল্যবিবাহ

আমিরুল হক, নীলফামারী: ইউনিয়ন পর্যায়ে একজন কাজি থাকার কথা থাকলেও আছেন তিন থেকে চারজন। আবার তাদেরও রয়েছে সহকারী কাজি পাঁচ থেকে সাত জন। এ জন্য দিন দিন হু-হু করে বাড়ছে বাল্যবিবাহের সংখ্যা। তবে বাল্যবিবাহের কারণ হিসেবে দরিদ্রতা ধরা হলেও জনসচেতনতার অভাবকে করা হচ্ছে দায়ী। আবার সহকারী কাজিরা অর্থের লোভে নিয়মনীতির তোয়াক্কা না করে রেজিষ্ট্রার করাচ্ছেন বাল্যবিবাহ।

আরও পড়ুন: পানির দামে পেঁয়াজ বিক্রি

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে নীলফামারী সদর উপজেলা হল রুমে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভায় বক্তরা এসব কথা তুলে ধরেন। সামাজিক ক্ষমতায়ন ও সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার।

এ সময় সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আহমদ আহসান হাবীব, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতারুল ইসলাম, জেলা ব্যবস্থাপক মাইকেল বাক্সে, সামাজিক ক্ষমতায়ন ও সুরক্ষা কর্মসূচির অফিসার আবু তাহেরসহ বিভিন্ন এনজিও কর্মকর্তা ও সদর উপজেলার কচুকাটা, পঞ্চপুকুর, চাপড়া সরমজানি, কুন্দুপুকুর, টুপামারি, সংগলশীসহ বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিকাহ রেজিষ্টার উপস্থিত ছিলেন।

সভায় পল্লীশ্রীর প্রকল্প সমন্বয়কারী তাইবাতুন নাহার বলেন, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের একই পরিবারের ৫ ভাই নিকাহ রেজিষ্টারের কাজ
করেন। তাদের কেউ পরিচয় দেন না, কে আসল, আর কে নকল। এভাবে অন্যান্য ইউনিয়ন পরিষদ গুলোতেও দেখা যায় বেশ কয়েকটি কাজি। প্রয়োজনের তুলনায় সহকারী কাজিরা বেশী থাকায় দিন দিন বাড়ছে বাল্যবিবাহের হার।

নীলফামারী পৌর এলাকার নিকাহ রেজিস্টার আব্দুল আজিজ বলেন, সকল কাজিদের একজন করে সহকারী আছে। এমনও দেখা গেছে একটি ইউনিয়নে একজন কাজি থাকার কথা থাকলেও বেশ কয়েকজন কাজী আছে। অনেকেই বেশী টাকার লোভে বাল্য বিবাহ কিংবা নানান ধরনের ঝামেলা পকিয়ে রাখছে। ফলে পরবর্তীতে ভোগান্তি পড়তে হচ্ছে অনেককে।

আরও পড়ুন: করোনায় মৃত্যুশূন্য দিন

ব্রাকের জেলা সমন্বয়কারী আকতারুল ইসলাম ইসলাম জানান, বাল্যবিবাহের কারণে বিভিন্ন জায়গায় সংসারের কলহ লেগে আছে। আমাদের লিগ্যাল এইডে এই উপজেলা থেকে ১১৮২টি অভিযোগ হয়েছে। এর মধ্যে মীমংসা হয়েছে ৫৬১টি। বাল্যবিবাহের কারণে নির্যাতনের স্বীকার হচ্ছে অনেকে। পরবর্তীতে চলছে সংসার নিয়ে বিরোধ।

উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার বলেন, এ অঞ্চলে বাল্যবিবাহের হার অনেক বেশী। বৃহস্পতি, শুক্র ও শনিবার এলেই শোনা যায় কোথাও না কোথাও বাল্যবিয়ে হচ্ছে। এ বিষয়ে কঠোর তৎপর আছি। আসলে এই অঞ্চলে জনসচেতনার অভাবকে দায়ী করা হচ্ছে। জনসচেনতা বৃদ্ধিও লক্ষে উপজেলা প্রশাসন কাজ করছে। আমি আশা করছি অন্যান্য সংস্থাগুলোও বাল্যবিবাহ রোধে জনসচেনতা বৃদ্ধি করবে। আর অহেতুক কোন কাজী বাল্যবিবাহ পড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিবে উপজেলা প্রশাসন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা