সারাদেশ

মুন্সীগঞ্জের তেলবাহী ট্রাক খাদে

মো.নাজির হোসেন,মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ৬০ ড্রাম সয়াবিন তেল নিয়ে একটি ট্রাক দূর্ঘটনার কবলে খাদে পড়ে গেছে।

আরও পড়ুন: অসাধুচক্রের বিরুদ্ধে সোচ্চার সরকার

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দঁড়ি বাউশিয়া এলাকায় ট্রাক খাদে পড়ে।

জানা যায়, ঢাকার দিকে যাওয়ার সময় (বগুড়া ট ১১-১২৬৮) ১২ হাজার লিটার (৬০ ড্রাম) সয়াবিন তেল নিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজালাল বাবুল বলেন, উপজেলার দঁড়ি বাউশিয়া ষ্টান্ডে ইউটার্নে দ্রুতগতিতে আসা লোকাল বাসকে বাঁচাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ট্রাকটি উদ্ধারে কাজ চলছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা