ছবি- সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে।

নিহতরা হলেন- সোনাইমুড়ী উপজেলার আমিশা পাড়া ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত তবারক উল্যার ছেলে মামুনুর রহমান (৪০), সিএনজি চালক পারভেজ (৩৫) জসিম (৪০)। তবে তাৎক্ষণিক নিহত আরও একজনের পরিচয় জানা যায়নি

রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বজরা ইউনিয়েনের বজরা বাজারের দক্ষিণে মোটুবী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার সিএনজি ও পিকআপ ভ্যান জব্দ করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পৌনে ৭টায় বেগমঞ্জের চৌমুহনী থেকে একটি পিকআপ ভ্যান সোনাইমুড়ীর উদ্দেশ্যে যাত্রা করে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনাইমুড়ী টু বেগমগঞ্জ মাইজদী সড়কের বজরা বাজারের ৩০০গজ দক্ষিণে এসে পিকআপ ভ্যানটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি চালকসহ ৪ জন গুরুত্বর আহত হয়।

আরও পড়ুন: ছাত্রীকে গণধর্ষণে ৬ জনের স্বীকারোক্তি

এ সময় স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে সিএনজি চালকসহ ৩জনকে মৃত ঘোষণা করে। একপর্যায়ে রাত পৌনে ৯টার দিকে আহত অপর ব্যক্তিকেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন নিহত আরো একজনের পরিচয় জানতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। ঘটনাস্থলে এবং হাসপাতালে পুলিশ রয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা