সারাদেশ

চাটখিলে এসআইয়ের হাতে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো.রমজান আলীর হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চাটখিল উপজেলা পরিষদের সামনে হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশ গ্রহণে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা চাটখিল বাজারে বিক্ষোভ মিছিল করে।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মিজানুর রহমানকে মারধর করে।

আরও পড়ুন: স্বামীকে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ভুক্তভোগী শিক্ষক অভিযোগ করে বলেন,ঘটনার দিন সকাল ১০টার দিকে উপজেলার হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫-৬শত ছাত্রছাত্রীকে করোনার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন প্রদানের জন্য চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের ৬-৭ জন শিক্ষকসহ আমি ছাত্র-ছাত্রীদের সাথে স্বাস্থ কমপ্লেক্সে যাই। ওই সময় আমার ব্যবহৃত মোটরসাইকেলটি হাসপাতালের সামনে রেখে আমি হাসপাতালের ভিতরে যাই। একপর্যায়ে এসে আমি দেখি মোটরসাইকেলের চাকায় হাওয়া নেই এবং এক্সেলেটর নষ্ট হয়ে আছে। এরপর মোটরসাইকেল চালু করে এক্সেলেটর ঠিক করার সময় অত্যধিক শব্দ হলে দায়িত্বরত চাটখিল থানার এস আই রমজান আলী আমাকে বলেন, গেটের বাহিরে গিয়ে চেষ্টা করেন। এখানে শব্দে সমস্যা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করে বলেন, তারপ আমি গেইটে গিয়ে আবার চেষ্টা করলে এসআই রমজান আলী গিয়ে আমাকে থাপ্পড় মারেন ও গালমন্দ করেন। আমি শিক্ষক পরিচয় দিলে তিনি পুনরায় ক্ষিপ্ত হয়ে আমাকে চড়-থাপ্পড় মারেন। তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও স্কুল ম্যানেজিং কমিটিকে মৌখিকভাবে অবহিত করি। এ ঘটনা লিখিতভাবে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিষয়ে চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,স্কুলের ছাত্রছাত্রীর টিকা দেওয়ার কারণে হাসপাতালের বাহিরে অনেক ঝামেলা ছিল। এ সময় বহিরাগত লোকজনকে সরাতে গেলে ওই শিক্ষকের সাথে ধাক্কা লাগে। তবে শিক্ষককে কোন মারধর করা হয়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা