সারাদেশ

স্বামীকে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাটে পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যায় নিহতের স্ত্রী সহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় দুই আসামি সেলিম ও আইনুল উপস্থিত ছিলেন এবং নিহত রহিম বাদশার স্ত্রী আকলিমা পলাতক ছিলেন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আদালতের বিচারক মো. নূর ইসলাম এ রায় দেন। রায় শুনে আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

দণ্ডপ্রাপ্তরা হলেন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার শালগ্রামের মৃত শহিদুল ইসলামে ছেলে মো. সেলিম (৩৩), নিহত রহিম বাদশার স্ত্রী ও ওই উপজেলার দেওগ্রাম ডুগডুগি এলাকার বাসিন্দা আকলিমা (২৭) এবং গোপালপুর গ্রামের মৃত গোলাপ রহমানের ছেলে মো. আইনুল (৩৬)।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, নিহত রহিম বাদশা একজন মাইক্রোচালক ছিলেন। তার সহকারী সেলিমের সঙ্গে তার স্ত্রী আকলিমার পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি রহিম জানতে পারেন। তাই রহিমকে হত্যার পরিকল্পনা করেন সেলিম ও আকলিমা। ২০১৬ সালের ১০ জুলাই রাতে আকলিমা ও প্রেমিক সেলিম তার বন্ধু আইনুলকে নিয়ে রহিমকে মাইক্রোবাসের মধ্যে গলা কেটে হত্যা করেন। পরদিন ১১ জুলাই নিহত রহিমের বাবা শাহাদত হোসেন বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা করেন।

আরও পড়ুন: জাকিয়া হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) কিরণ কুমার রায় ওই বছরের ১৩ জুলাই প্রেমিক সেলিম মিঞা, ১৪ জুলাই আকলিমা খাতুন ও ১৬ জুলাই আইনুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠান। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১৬ সালের ২৭ ডিসেম্বর কিরণ কুমার রায় তিনজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন, পরকীয়ার জেরে স্বামীকে হত্যায় দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক মো. নূর ইসলাম নিহতের স্ত্রীসহ তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এর মধ্যে কারাগারে থাকার পর আসামি আকলিমা জামিনে ছিলেন। তার অনুপস্থিতিতে এ রায় ঘোষণা হয়। অন্য দুই আসামি দণ্ডপ্রাপ্ত সেলিম ও আইনুলকে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা