প্রতীকী ছবি
সারাদেশ

সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার): টেকনাফ-সেন্টমার্টিন উপকূলে কয়েকদিন ধরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী ঘাটের জেলে তজিল আহমদ অলুর দুই জালে (নৌকা) ধরা পড়ে প্রায় ৪০০ ইলিশ। পরে এক লাখ ২০ হাজার টাকায় ঘাটেই মাছগুলো বিক্রি করে দেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলেও সেন্টমার্টিন, শাহপরীর দ্বীপ ও সাবরাং থেকে প্রচুর পরিমাণ ইলিশ আসে টেকনাফের কায়ুখখালী ফিশারিঘাটে। তবে মাছের সাইজ ৪০০ গ্রাম থেকে ৭০০ গ্রামের মতো হওয়ায় তেমন দাম পাওয়া যায়নি বলে জানান জেলেরা।

আরও পড়ুন: নীলফামারীতে ৪০টি রেলক্রসিংয়ের মধ্যে ২৬টি অরক্ষিত

বিশেষ করে বঙ্গোপসাগরের শাহপরীর দ্বীপ, সাবরাং, লম্বরী ও সেন্টমার্টিনের বিভিন্ন ফিশারিঘাটে ব্যস্ত সময় পার করছেন জেলে ও মৎস্য শ্রমিকরা।

কায়ুখখালী ফিশারিঘাটের ব্যবসায়ী মোহাম্মদ শফিক গণমাধ্যমকে বলেন, গত কয়েকদিনে বঙ্গোপসাগরে ধরা পড়া ইলিশ এই ঘাটে প্রচুর পরিমাণে এসেছে। তবে মাছগুলোর সাইজ এককেজির নিচে হওয়ায় তেমন দাম পাননি জেলেরা। ফলে এসব ইলিশ কেজি ৬০০ থেকে ৭০০ টাকায় কিনে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রি করেছেন ব্যবসায়ীরা। কেউ কেউ ভালো দাম পাওয়ার আশায় কোল্ড স্টোরেজে রেখেছেন।

তবে ইলিশগুলো বেশ সুস্বাদু বলে জানান টেকনাফ পৌরসভার সাবেক প্রশাসক ফারুক বাবুল। তিনি বলেন, বুধবার বিকেলে টেকনাফ বাজার থেকে ৫৫০ টাকা কেজি দরে বেশকিছু ইলিশ কিনেছিলাম। রাতে রান্না করে খেয়েছি। বেশ সুস্বাদু ছিল।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, টেকনাফ উপকূলে বেশ কয়েকদিন ধরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। অন্যান্য সামুদ্রিক মাছও পাওয়া যাচ্ছে।

ডিম পাড়ার সময় মাছ ধরা বন্ধ থাকায় এ বছর মৌসুম অনুযায়ী ঝাঁকে ঝাঁকে সামুদ্রিক মাছ ধরা পড়ছে বলে জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা