সারাদেশ

সৈয়দপুরে মাইক্রোবাস উপকমিটির সভা অনুষ্ঠিত

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে মাইক্রোবাস, জীব-কার পিকআপ উপকমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সড়কস্থ প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সভাপতি মো. মোশারফ হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও নবনির্বাচিত সম্পাদক মো. আব্দুল মালেক সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, কার্যকরী সভাপতি মো. দুলাল হোসেন, সহসভাপতি মো. আবু বক্কর সিদ্দিক, যুগ্ন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ হায়দার আলী, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলী, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, সড়ক সম্পাদক জুয়েল সরকার প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি পরিবহন খাত। কিন্তু বরাবরই নিন্দিত হয়ে আসছে এই খাতটি। সড়কে নানান সমস্যার পরও যাত্রীদের প্রয়োজনীয় সেবা দিয়েও অনেক সময় শ্রমিকদেরকেই প্রতিপক্ষের কাঠগড়ায় তুলে দেয়া হয়। শহরে যে সকল অবৈধ যানবাহন আছে এ সকল যানবাহনরে জন্য বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ব্যাপক ক্ষতি হচ্ছে।

এসব অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে না আনলে শহরের তীব্র যানজট নিরসন করা যাবে না। তাই এই নবনির্বাচিত কমিটি এসব সমস্যা সমাধানে কিছু প্রস্তাবনা তৈরী করে সংশ্লিষ্টদের কাছে তুলে ধরবেন। এই ছাড়া সভায় আয় বাড়ানোর ব্যাপারে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা