সারাদেশ

জামালপুরে ট্রাক চাপায় অটোবাইকের যাত্রী নিহত

শওকত জামান, জামালপুর : জামালপুরে বালুভর্তি ট্রাকের চাপায় অটোবাইকের এক যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে ৪ জন। আহতদের জামালপুর জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে জামালপুর-ময়মনসিংহ সড়কে নান্দিনা বানার এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নান্দিনা থেকে জামালপুরের দিকে আসা দ্রুতগতির বালুভর্তি ট্রাক অপরদিক থেকে আসা যাত্রীবাহী অটোবাইককে চাপা দেয়। হাফিজুর রহমান (৪২) নামে এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহতরা হলেন- আরনান, লিটন, সুলতান ও লুচি।

আরও পড়ুন: ভাইকে কুপিয়ে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

নিহত হাফিজুর সদর উপজেলার লক্ষীরচরের মৃত তৈয়ব আলীর ছেলে। সদর থানার ওসি রেজাউল ইসলাম খান সড়ক দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সদর থানা পুলিশ নিহত হাফিজুরের মৃতদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা