সারাদেশ

সেই অজ্ঞাত নারীর মৃত্যু রহস্য উদঘাটন

শওকত জামান, জামালপুর: জামালপুরের মেলান্দহের চাঞ্চল্যকর অজ্ঞাত নারীর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও পরিচয় সনাক্ত করেছে পিবিআই জামালপুর। এ হত্যাকাণ্ডের ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত জাহিদ হাসান (২২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) জামালপুর পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার এম.এম. সালাহ উদ্দীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় ইসলামপুর উপজেলার নাপিতেরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অজ্ঞাত পরিচয়ে নারী লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশহাজারি গ্রামের জাকির হোসেনের মেয়ে মৌসুমী আক্তার নার্গিস (২০)। গ্রেফতারকৃত আসামি জেলার ইসলামপুর উপজেলার নাপিতেরচর গ্রামের নিধানু শেখের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার মূল রহস্য উদঘাটনে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সাথে জড়িত জাহিদ হাসানকে ইসলামপুর উপজেলার নাপিতেরচর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পারেন—ভিকটিম মৌসুমী আক্তার নার্গিসের (২০) সাথে সাত মাস পূর্বে গাজিপুরের টঙ্গী থানার চেরাগ আলী দত্তপাড়ায় এলাকায় পরিচয় হয় এবং পরিচয়ের সূত্র ধরে তাদের বিয়ে হয়। বিয়ের পাঁচ মাস পর্যন্ত তারা স্বামী-স্ত্রী হিসেবে ঘর সংসার করে।

আরও পড়ুন:

কিন্তু গত ১ মাস পূর্বে ভিকটিম মৌসুমি আক্তার নার্গিস জাহিদ হাসানকে তালাক দিয়ে চলে যায়। তালাক হলেও তাদের মাঝে মোবাইলে যোগাযোগ চলতে থাকে এবং জাহিদ হাসান পূণরায় তাকে ঘরে তোলার জন্য নানাভাবে ফুসলাতে থাকে।

এরই ধারাবাহিকতায় ২ ফেব্রুয়ারি আসামি জাহিদ হাসান তার সাথে আশুলিয়া জিরানি বাজারে দেখা করে এবং সকালের দিকে বাসযোগে টাঙ্গাইল হয়ে রাত আনুমানিক ৮ টার দিকে জামালপুর বাসস্ট্যান্ডে নামে। তারপর অটোরিকশা দিয়ে মেলান্দহ থানার ডেফলা ব্রিজের নিকট নিয়ে যায় এবং পরিকল্পিতভাবে ভিকটিমের মাথায় লোহার রড ও ইট দিয়ে আঘাত করে হত্যা করে লাশ ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়।

আরও পড়ুন:

এ ব্যাপারে জামালপুর পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার এম.এম. সালাহ উদ্দীন বলেন, ঘটনার সাথে জড়িত জাহিদ হাসান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়াও এ ঘটনার সাথে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত আছে। তাছাড়াও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলমান বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কুলিয়া ইউনিয়নের ডেফলা ব্রিজের উত্তরের পরিত্যক্ত এক ইটভাটা থেকে অজ্ঞাত পরিচয়ে ওই নারীর (২৫) লাশ উদ্ধার করে মেলান্দহ থানা পুলিশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা