সারাদেশ

মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মান মিয়া

শফিক স্বপন, মাদারীপুর: বলা হয়ে থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষক হলো মেরুদণ্ড সচল-সুস্থ রাখার তথা মানুষ গড়ার কারিগর। শিক্ষকরা জ্ঞানের আলো দ্বারা যুগের সব অন্ধকার দূর করে মানুষের জন্য সভ্য পৃথিবী সৃজন করেন। মানুষের আর্থসামাজিক অগ্রগতি ও নৈতিক বিকাশ অব্যাহত রাখতে সমাজে শিক্ষকের গুরুত্ব অপরিসীম।

সঠিক শিক্ষাদানের মাধ্যমে শিক্ষকরা মানুষের ভেতর সত্যিকারের মানুষ সৃজন করেন। তাই শিক্ষককে বলা হয় সন্তানের দ্বিতীয় জন্মদাতা। সত্যি তো, জন্মদাতা পিতা শুধু জন্ম দিয়েই থাকেন; কিন্তু তাকে সত্যিকার মানুষরূপে গড়ে তোলেন তার শিক্ষক। জ্ঞান বা বিদ্যার্জনের জন্য শিক্ষকদের ভূমিকাকে দ্বিতীয় জন্মদাতার সঙ্গে তুলনা করে শাহ মুহম্মদ সগীর কবিতার ছন্দে লিখেছেন, ‘ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বাড়, দোসর জনম দিলা তিঁহ সে আহ্মার। আর সেই আলোর পিন্ড ছড়িয়েছেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যাপক মোঃ জামান মিয়া।

তিনি দীর্ঘদিন যাবত রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কলেজে শিক্ষার্থীদের পাঠদান করেছেন সম্মানের সাথে। তার কৃতিত্ব কলেজে অনেক। এবং সকল শিক্ষার্থীদের আস্থাভাজন তিনি যে কোনো শিক্ষার্থী কোন সমস্যায় পড়লেই ছুটে যান তিনি। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে অধ্যক্ষ হয়েছেন।

আরও পড়ুন: মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

উল্লেখ, মাদারীপুর সরকারি কলেজের নাম ছিল সরকারি নাজিমউদ্দিন কলেজ। মাদারীপুর জেলার একটি ঐতিহ্যবাহী সরকারি স্নাতক কলেজ। এ কলেজটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়ছে। মাদারীপুরবাসীর দাবির প্রেক্ষিতে সাবেক নৌ ও পরিবহন মন্ত্রী শাজাহান খানের তৎপরতায় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিক্রমে কলেজটির নাম সরকারি নাজিমউদ্দিন কলেজ থেকে মাদারীপুর সরকারি কলেজ করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা