সারাদেশ

জামালপুরে তরুণীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

শওকত জামান, জামালপুর : জামালপুরের মেলান্দহে অজ্ঞাতনামা এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার দাউদপুর এলাকার জামালপুর-ইসলামপুর সড়কের পাশের একটি পরিত্যক্ত ইটভাটার মাঠ থেকে রক্তাক্ত মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম-পরিচয় জানা যায়নি তবে তার আনুমানিক বয়স ২৫ বছর বলে জানিয়েছেন মেলান্দহ থানার ওসি মাঈদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন সড়কের পাশের ওই পরিত্যক্ত ইটভাটার মাঠে তরুণীর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে আজ দুপুরে উদ্ধারকৃত মৃতদেহের ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন: নিহত সেনা সদস্যের বাড়িতে শোকের মাতম

মেলান্দহ থানার (ওসি) এম এম ময়নুল ইসলাম আরও বলেন, নিহত তরুণীর মাথা থেঁতলে দেওয়া হয়েছে। মুখেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে হত্যা করে এখানে লাশ ফেলে রেখে গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা