সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সেনুয়া ইউনিয়নে নৌকার নির্বাচনী অফিসে আগুন

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার ২২ নং সেনুয়া ইউনিয়নে নৌকা মার্কার ৩টি নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুৃর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ভোরে এসব অফিসে আগুন দেওয়ার অভিযোগ তুলেছেন প্রার্থী ও তার সমর্থকরা।

নৌকা মার্কার প্রার্থী নোবেল কুমার সিংহ ও তার সমর্থকরা জানান, বুধবার দিবাগত রাত ২ টার পরে নির্বাচনী প্রচারনা শেষে নিজ নিজ বাড়ি ফিরে যান কর্মীরা। সকালে ঘুম থেকে উঠ্ইে লোকমুখে জানতে পেরে ঘটনাস্থলে এসে দেখতে পান যে, সেনুয়া ইউনিয়েনের মংলু মার্কেট, বিমল মার্কেট ও কিসামত চামেশ্বরী মাদাসা সংলগ্ন নির্বাচনী অফিস পুড়ে গেছে। রাত ২ টার পর যে কোন সময়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এসব অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে প্রার্থীর ব্যানার পোষ্টার সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবিও পুড়ে যায়। ফলে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের ভোটারদের মাঝে আতংক বিরাজ করছে। খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রার্থী নোবেল কুমার সিংহ অভিযোগ করে বলেন, বিএনপি সমর্থিত মোটর সাইকেল মার্কার প্রার্থী মতিউর রহমান মতির কর্মী সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে।হিন্দু সম্প্রদায়ের ভোটারদের মাঝে আতংক তৈরী করার জন্য তারা একর পর এক ঘটনা ঘটিয়ে আসছে।

আগামী ৭ ফেবুব্রুয়ারী সেনুয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা