সারাদেশ

নাটোরে সড়ক দুর্ঘটনায় ফুটবলার নিহত

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাফায়েত হোসেন ফারদিন নামে জেলা ফুটবল দলের এক গোলকিপার নিহত হয়েছেন। এ ঘটনায় পীযূষ, শৈবাল ও শহিদুল নামে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত শাফায়াতের সহযোগী, এ্যাম্বুলেন্সের চালক ও অপর এক আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৩০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়নকান্দিতে রোগীবাহী একটি এ্যাম্বুলেন্সের সাথে নিহত শাফায়াতের মোটরসাইকেলের সংঘর্ষে এ হতাহতের ঘটে।

আরও পড়ুন: নাটোরে স্ত্রীকে হত্যাকারী সাবেক স্বামী আটক

নিহত সাফায়েত হোসেন ফারদিন নাটোর জেলা ফুটবল দলের নিয়মিত গোলকিপার ও বিকেএসপির ১৯ ব্যাচের ছাত্র ছিলেন। এছাড়া তিনি শহরের উত্তর বড়গাছা এলাকার আল মামুনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের পিটিআই মোড়ের দিকে ফুটবলার শাফায়াত ও তার সহযোগী মোটরসাইকেল নিয়ে নারায়নকান্দি এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে নাটোরমুখী রোগীবাহী এ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর ৪ জনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসারত অবস্থায় শাফায়াতের মৃত্যু হয়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা