সারাদেশ

বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স বন্ধ ঘোষণা 

গোপালগঞ্জ প্রতিনিধি: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স দুই সপ্তাহের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে ২৯ কোটি ০৫ লাখ সুস্থ

এ কে এম হেদায়েতুল ইসলাম জানান, গোপালগঞ্জসহ দেশে করোনা সংক্রমণ বেড়েছে। এ কারণে প্রশাসন দুই সপ্তাহের জন্য সমাধিসৌধ কমপ্লেক্স সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এ সময় দর্শনার্থীরা কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করতে পারবেন না। তবে নিরাপত্তাসহ সামাধিসৌধের কাজ চলমান থাকবে।

কমপ্লেক্সের কিউরেটর মো. নুরুল ইসলাম বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সমাধিসৌধে দর্শনার্থীদের সমাগম থাকে। কিন্তু করোনা পরিস্থিতির অবনতির কারণে ২৮ জানুয়ারি থেকে কমপ্লেক্সে দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে। পরিস্থিতি অনুকূল হলে আবার খুলে দেওয়া হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা