সারাদেশ

হতদরিদ্র পরিবারকে উচ্ছেদের নোটিশে পঞ্চগড়ে মানববন্ধন

মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড়: পঞ্চগড়ে দীর্ঘ ৪০ বছর ধরে শান্তিপূর্ণভাবে প্রায় ৩৫টি অসহায় হতদরিদ্র পরিবার বসবাস করে আসছেন। এর মধ্যে সড়ক ও জনপদ বিভাগ কর্তৃক পক্ষের বিদ্যমান স্থাপনা উচ্ছেদের নোটিশে মানববন্ধন করেছে পৌরসভার ৯ নং ওয়ার্ড নিমনগড় খালপাড়া পুরাতন পঞ্চগড় এলাকার বসবাসকারীরা।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা সময় শেরে বাংলা পার্কের সামনে নিমনগড় পুরাতন খালপাড়ার সর্বস্থতের সাধারণ মানুষ অংশ গ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিমনগড় খালপাড়া এলাকার দিন মুজুর হবিবর রহমান (৭০)। তিনি বলেন, তিন শতক জায়গায় প্রায় ৪০ বছর ধরে বসবাস করে আসছি। খাবার যোগান দিতে পারি না। বাড়ি কিভাবে করবো। এদিকে সড়ক বিভাগ আমাদেরকে উচ্ছেদ করে দিলে নদীতে মরা ছাড়া উপায় নেই।

হাসনা বেগম (৯০) জানান, বাপু বাড়ি উচ্ছেদ করলে রাস্তায় নামতে হবে এই মাঘ মাসের শীত ও ঠান্ডায় পরিবার নিয়ে কোথায় যাব উপায় নাই।

সড়ক ও জনপদ বিভাগ পঞ্চগড় উপ-সহকারী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম জানান, পৌরসভার ৯ নং ওয়ার্ডে সড়ক বিভাগের প্রায় ৬ একর জমি ৩৫টি পরিবার অবৈধ ভাবে বসবাস করেছে। অবৈধ স্থাপনা অপসারণের জন্য বেশ কয়েকবার নোটিশ করা হয় আগামী ১৬ জানুয়ারি সড়ক ও জনপদ অধিদপ্তর ম্যাজিষ্ট্রেট দ্বারা উচ্ছেদ কার্যক্রম পরিচলনা করা হবে।

এদিকে, মানববন্ধনে পৌরসভার ৯নং ওয়ার্ডের কমিশনার আল-মামুন বাবু সভাপতিত্বে এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজি আল-তারিক, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির উজ্জল, পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জেলা শাহজালান, আনিসুর রহমান প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা