সারাদেশ
অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালমারীতে খামারীদের নিম্নমানের সামগ্রী বিতরণ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে খামারীদের নিম্নমানের দ্রব্য সামগ্রী প্রদান করার অভিযোগ পাওয়া গেছে। এন.এ.টি.পি-২ প্রকল্পের আওতায় উপজেলার ১১টি ইউনিয়নের ২৮ জন খামারীকে এসব দ্রব্যসামগ্রী প্রদান করা হয়।

বুধবার (১২ জানুয়ারি) এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরুল্লাহ্ মো. আহ্সান, বোয়ালমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নারায়ন চন্দ্র সরকার। অনুষ্ঠানে প্রত্যেক খামারীকে ভিক্টর ফিডস নামে নিন্মমানের ২৪০ কেজি দানাদার খাদ্য, ৫ কেজি লবণ, ১ লিটার জিংক, ৪ টি কৃমিনাশক ট্যাবলেট ইত্যাদি প্রদান করা হয়। এছাড়া ব্রিফিং ভাতা বাবদ ৩শ টাকা ও পরিবহন খরচ বাবদ ৪শ টাকা প্রদান করা হয়।

খামারিদের সঙ্গে কথা বলে জানা যায়. ১২ হাজার টাকা মূল্যের দ্রব্য এবং নগদ অর্থ প্রত্যেক খামারীকে প্রদান করার কথা থাকলেও বাজার মূল্য অনুযায়ী ৮ হাজার টাকা সমমূল্যের নিম্নমানের সামগ্রী বিতরণ করা হয়েছে বলে একাধিক খামারী অভিযোগ করেছেন।

উপজেলার দাদপুর ইউনিয়নের দাদপুর গ্রামের খামারি মো. আবুল বাশার বলেন, ‘আমাদের যে পরিমাণ সামগ্রী দেয়া হয়েছে তার সর্বোচ্চ বাজার মূল্য ৮ হাজার টাকা।

উপজেলার কোন্দারদিয়া গ্রামের খামারি মিনা বেগম জানান, ২/৩ মাস আগে একটি মিটিংয়ে আমাদের জানানো হয়েছিল ১২ হাজার সমমূল্যের গোখাদ্য সামগ্রী দেয়া হবে। কিন্তু এখন কত টাকার সামগ্রী আমাদের দিলেন সেটা তারা আমাদেরকে জানায়নি।

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নারায়ন চন্দ্র সরকার জানান, অন্যান্য বছর খামারিদের যে পরিমাণ দ্রব্যসামগ্রী দেয়া হয় এ বছর সেই পরিমাণ দ্রব্যসামগ্রী দেয়া হয়েছে। কোনো কম দেয়া হয়নি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা