সারাদেশ

চট্টগ্রামে ফার্নিচারের কারখানায় আগুন, দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাদীন কাট্টলী এলাকায় একটি ফার্নিচারের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

সোমবার (১০ জানুয়ারি) বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে নগরীর পাহাড়তলী থানার কর্নেলহাটে পিটুপি নামক ফার্নিচার তৈরির একটি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার গণমাধ্যমকে বলেন, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দশটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

তিনি বলেন, কারখানার ভেতরে আটকে দুজন মারা গেছেন। আগুন লাগার পর তারা বের হতে পারেননি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা