সারাদেশ

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস নানা আয়োজনে পালন করা হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের পুরাতন কাচারীতে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা হয়।

এতে সভাপতিত্ব ও আলোচনা করেন বঙ্গবন্ধুর একান্ত সহচর, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন।

মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ লুৎফর রহমান, যুগ্মসম্পাদক সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ সোহরাব হোসেন পীর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আফছার উদ্দিন ভূইয়া, শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভুইয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল বিন সামাদ শুভ্র, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, শহর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী, চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুরুজ মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন নান্নু, দপ্তর সম্পাদক রায়হানুজ্জামান রাসেল, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মালেকুন মাকসুদ বিপুল, সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিবির আহমেদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। জয়ের ২৩ দিন পর ১৯৭২ সালের এদিন অর্থাৎ ১০ জানুয়ারি বেলা ১টা ৪১ মিনিটে অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদারবাহিনীর বিরুদ্ধে ৯ মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা