সারাদেশ

নড়িয়ায় পুনরায় ভোট গ্রহণ ও গণনার দাবি

মো. আল আমিন শোভন, শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক কেন্দ্রে পুনরায় গ্রহণ ও দুই কেন্দ্রে গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন একাধিকবারের চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসাইন খান (আনারস)।

বৃহস্পতিবার (৬ জানুয়ারী) বিকাল ৩টায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ডিঙ্গামানিক ইউনিয়নের ৩নং ওয়ার্ড দেওজুরি কেন্দ্রে ভোটার সংখ্যা অনুযায়ী শতকরা ১০০ ভাগ গ্রহণ হয় কিভাবে। এই ওয়ার্ডের অনেকেই মারা গেছেন, অনেকেই প্রবাসে ও ঢাকায় আছেন। এই কেন্দ্রে আমার এজেন্ট বের করে দেয়া হয়েছে। আমি এই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানাচ্ছি। আর ২ নং ওয়ার্ড সালধ ও ৯নং ওয়ার্ড স্বর্ণখোলায় আমার এজেন্ট বের করে দেয়া হয়েছে। এসব কেন্দ্রে আমি পুনরায় ভোট গণনার দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমি দীর্ঘ ২০ বছর এই ইউনিয়নবাসীকে সেবা দিয়ে আসছি। এই ইউনিয়নের মানুষ আমার পক্ষে আছে। আমাকে জোর করে ঠকানো হয়েছে। নির্বাচন কমিশনসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠু তদন্ত চাই।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা