সারাদেশ

বোয়ালমারীতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টার থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বেলা ১১টা পর্যন্ত কোনো কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আর ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে ১০টি ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছে।

এছাড়া পুলিশ, আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্ট্রাইকিং ফোর্স আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৬১ জন, মেম্বার প্রার্থী ৩৬৪ জন, সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৮০৫ জন, পুরুষ ৮৬ হাজার ১৩৮ জন ও মহিলা ৮১ হাজার ৬৬৭ জন।মোট ভোট কেন্দ্র ৯১টি, যার মধ্যে ঝুঁকিপূর্ণ ৭৮ টি। প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছে। মোট ৪৪৬ টি বুথে ভোট গ্রহণ করা হচ্ছে। এ রির্পোট লেখা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, আনসার, র‍্যাবসহ পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী মোতায়েন রয়েছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা