সারাদেশ

 আত্মহত্যার ঘোষণা দুই চেয়ারম্যান প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি: ফেনীর সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটে কারচুপি হলে আত্মহত্যার মাধ্যমে প্রতিবাদ করবেন বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুল আরেফিন। তিনি টানা দুইবার সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এমন ঘোষণা দেন।

চেয়ারম্যান প্রার্থী সামছুল বলেন, আমি মানুষের ভোটে দুইবার চেয়ারম্যান হয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। মানুষ এখনো আমাকে ভোট দেবে। আমি ইতোমধ্যে শুনতে পাচ্ছি আমাদের নৌকার প্রার্থীকে বহিরাগত লোক এসে নির্বাচিত করে দেবে। কিন্তু তিনি কীভাবে নির্বাচিত হবেন আমি জানি না।

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, যদি এভাবে কিছু ঘটে তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমি আত্মহত্যা করে মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়ে দেবো যে, আমি চাই এখানে ফেয়ার নির্বাচন হোক। বহিরাগত কোনো সন্ত্রাসী যেন আমার নির্বাচনী এলাকায় না প্রবেশ করে।

এর আগে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর নিজের জন্য দলীয় প্রতীক নৌকা না পেয়ে উপজেলা আওয়ামী লীগের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন চেয়ারম্যান সামছুল আরেফিন।

একই অভিযোগ এনে আত্মহত্যার ঘোষণা দিয়েছেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজও।

রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সোনাগাজী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী ও ফেনীর পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘আমার ৩৫ বছরের রাজনীতির অর্জনটি যেন কেউ ছিনিয়ে নিতে না আসে। যদি ছিনিয়ে নিয়ে যায়, যদি আমার ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে না পারে তাহলে আত্মহত্যা ছাড়া কিছুই করার থাকবে না আমার।’

প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সোনাগাজীর নয়টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সোনাগাজী সদর ইউপিতে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান সামছুল আরেফিনসহ পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে নৌকা প্রতীকে উম্মে রুমা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা