সারাদেশ

ভাসানচর থেকে পালাতে গিয়ে রোহিঙ্গা নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালের মাধ্যমে কক্সবাজার পালাতে গিয়ে মেঘনা নদীর পাড়ে সেতারা বেগম (৩০) নামের এক রোহিঙ্গা নারী অসুস্থ্য হয়ে মারা গেছেন। একই সময়ে নিহত সেতারার মা নুর নাহারকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়।

নিহত সেতারা বেগম ভাসানচরের ৬৫ নম্বর ক্লাস্টারের ১০ নম্বর রুমের মৃত নুর মোহাম্মদের মেয়ে এবং আটক নুর নাহার একই ক্লাস্টারের নুর মোহাম্মদের স্ত্রী।

রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানান, শনিবার (১৮ ডিসেম্বর) ভোর রাতের দিকে ভাসানচর থেকে দালালের মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পালিয়ে যেতে মাছ ধরার নৌকায় মেঘনা নদীতে পাড়ি জমায় মা নুর নাহার এবং মেয়ে সেতারা বেগম। সকালে দালালরা মা-মেয়েকে কক্সবাজার না নিয়ে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মেঘনা নদী পাড়ে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের দেখে সেখান থেকে উদ্ধার করে। এসময় মেয়ে সেতারা বেগম অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতাল নেয়ার পথে সে মারা যায়।

পরিদর্শক (তদন্ত) আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আটক নারীকে ভাসানচরে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সান নিউজ/গিয়াস উদ্দীন রনি/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা