সারাদেশ

নোয়াখালীতে ট্রাক চাপায় জবি ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির ট্রাক চাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিকতা বিভাগের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবরিনা আক্তার মিতু (২২) সোনাইমুড়ী উপজেলার পশ্চিম রামপুরা মোল্লা বাড়ির মর্তুজা ভুইঁয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিতু দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সোনাইমুড়ী পৌরসভার পশ্চিম রামপুরা এলাকার মোল্লা বাড়ি থেকে যাত্রা করে। এ সময় বাড়ির সামনে হাইওয়ে রাস্তা পার হওয়ার সময় কুমিল্লা থেকে নোয়াখালীগামী ইট বোঝাই ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। তবে তাৎক্ষণিক স্থানীয় বাসিন্দারা ঘাতক ট্রাকটি আটক করেছে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি তাদের হেফাজতে নিয়েছে।

চন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/ গিয়াস উদ্দীন রনি/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা