সারাদেশ

ট্রাকচাপায় ৩ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় ইটভাটার তিনজন শ্রমিক নিহত হয়েছেন। তারা সবাই ইটভাটার শ্রমিক। এ সময় আহত হয়েছেন আরও দুজন।শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের সবার বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে।

নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর মিয়া (৩৫), মাহফুজ মিয়া (৩২) ও আমজাদ (৩০)। আহত দুজন হলেন- খেজুর মিয়া (৪৫) ও কামাল মিয়া (৪০)।

খাঁটিহাতা হাইওয়ে থানার এএসআই মইনুল ইসলাম জানান, নিহতরা সবাই ইটভাটার শ্রমিক। ভোরে শাহবাজপুর সিএনজিচালিত অটোরিকশা যোগে ইটভাটায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা