ছবি সংগৃহীত
সারাদেশ

হানিফ পরিবহনে ডাকাতি: চারজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: পাঁচ বছর আগে কুষ্টিয়ার ভেড়ামারায় হানিফ পরিবহন বাসে ডাকাতির মামলায় চারজনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ রায় দেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- পাবনার বেড়ার কৌটুলা গ্রামের আলী হোসেনের ছেলে দেলোয়ার (৩৩), একই উপজেলার পেচাকোলা গ্রামের দুলাল হোসেনের ছেলে আলমগীর (৬০), ঈশ্বরদীর মৃত মহিরের ছেলে খোকন (৪৫) ও বাঘাইল গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে আয়নাল (৫৩)।

জানা গেছে, ২০১৬ সালের ১২ ডিসেম্বর রাতে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। চালক ছিলেন হাফিজুর রহমান। রাত ১২টার দিকে ভেড়ামারা উপজেলার বারোমাইল এলাকায় পৌঁছালে বাস থামিয়ে দুজন যাত্রীবেশী ডাকাত উঠে ড্রাইভার ও সুপারভাইজারের মাথায় পিস্তল ঠেকিয়ে যাত্রীদের মালামাল ডাকাতি করতে থাকে।

এমতাবস্থায় বাসটি ভেড়ামারা রেলগেট এলাকায় পৌঁছলে র‍্যাবের চারটি গাড়ি বাসটিকে ঘিরে ফেলে এবং ৫ জন ডাকাতকে গুলিবিদ্ধ করা হয়। পরে তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র, ৭টি মোবাইল ও ৪০ হাজার টাকা উদ্ধার করে। এ ঘটনায় হানিফ পরিবহন বাসের ড্রাইভার হাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা করেন।

আজ এই মামলার রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার, খোকন ও আলমগীর উপস্থিত ছিলেন। অপর আসামি আয়নাল পলাতক রয়েছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা