সারাদেশ

নৌকা তৈরি করে এনামুলের চমক

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার ১২ নং সালন্দর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের আল মদিনা মোড়ের এনামুল হক পছন্দের চেয়ারম্যান প্রার্থীর জন্য নৌকা তৈরি করে এলাকায় বেশ সাড়া ফেলেছেন।

এনামুল হক পেশায় একজন কাঠ মিস্ত্রী। সংসার চালাতে হিমশিম খেলেও তিনি তার পছন্দের প্রতীক ও প্রার্থীর জন্য সময়, শ্রম ও নিজ অর্থ দিয়ে তৈরী করেছেন বিশাল আকারের নৌকা। বাঁশ, কাঠ ও কাপড় দিয়ে তৈরী করা এই নৌকাটি দৈর্ঘ্যে ১৮ ফিট ও প্রস্থে ৬ ফিট। নৌকাটি তৈরী করতে তার সময় লাগে প্রায় দুই সপ্তাহেরও বেশি। এলাকার অনেকের সহযোগিতায় তৈরি করা হয় এই নৌকা।

শুধু তাই নয়, নৌকাটির চার পাশে টাঙ্গানো হয়েছে বৈদ্যুতিক মরিচ বাতি। এভাবে নৌকা তৈরি করে এলাকার বড় থেকে শুরু করে ছোটদের আকর্ষিত করেছেন এনামুল হক। এতে প্রশংসিতও হয়েছেন তিনি।

সালন্দর মুন্সিপাড়া এলাকার মমতাজ আলী বলেন, এবার নৌকার জোয়ার বেশি ও যিনি নৌকার প্রতীক পেয়েছেন তিনিও ব্যক্তি হিসেবে ভালো। তাই এলাকায় তার নির্বাচনী প্রচার-প্রচারনার জন্য নৌকা তৈরি করেছে এনামুল হক।

একই এলাকার মইনুল ইসলাম বলেন, এর আগে এলাকায় এভাবে, কেউ কারও নির্বাচনী প্রচার-প্রচারনার জন্য ব্যক্তি উদ্যোগে এমন কোন কিছু তৈরি করেনি। এতে এলাকার মানুষ অনেক খুশি ও আনন্দিত।

একই এলাকার বাসিন্দা লিজা আক্তার জুই বলেন, নৌকাটি তৈরি করাতে আমাদের খুব ভালো লেগেছে। শেখ হাসিনা দেশের জন্য অনেক উন্নয়ন করেছেন সেহেতু নৌকা প্রতীক নিয়ে জনি ভাই নির্বাচিত হয়ে আমাদের এলাকার উন্নয়ন করবে বলে আশা করছি। এছাড়াও নৌকা প্রতীকের প্রার্থী যেন নির্বাচিত হতে পারে তাই তার জন্য দোয়া ও শুভ কামনা করেন স্থানীয়রা।

আগামী ২৬ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার ১২নং সালন্দর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন আবু দাইয়াম (জনি)। জনি’র জন্যই এই নৌকা তৈরি করেছেন বলে জানান, এনামুল হক।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা