হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ
সারাদেশ
ঘূর্ণিঝড় 'জাওয়াদ'

হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: ঘূর্ণিঝড় 'জাওয়াদ' এর ফলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও সমুদ্র উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। অপরদিকে ঘূর্ণিঝড় জাওয়াদে সৃষ্ট পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছেন অপেক্ষমান হাজার হাজার যাত্রী।

সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম স্টিমার চলাচল ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাট সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে।

নৌ চলাচল বন্ধ থাকায় দেশের অন্য স্থান থেকে লোকজন হাতিয়ায় আসতে পারছেন না এবং হাতিয়া থেকে কেউ দ্বীপের বাইরেও যেতে পারছেন না।

নোয়াখালী জেলা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত নোয়াখালী জেলায় ৩৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় 'জাওয়াদ' এর ফলে উপকূলীয় এলাকায় ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সব নৌযানকে তীরবর্তী এলাকায় অবস্থান করতে বলা হয়েছে।

নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদ এর ফলে উপকূলীয় এলাকায় ৩ নম্বর সংকেত চলছে। বৈরী আবহাওয়ার কারণে সাগর ও নদী উত্তাল থাকায় সোমবার সকাল ৬টা থেকে মানুষের জানমাল রক্ষায় হাতিয়ার সঙ্গে সারাদেশের সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদে অবস্থানে থাকতে বলা হয়েছে।

সান নিউজ/আর/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা