ছবি সংগৃহীত
সারাদেশ

ওমিক্রন: আখাউড়া স্থলবন্দরে বাড়তি সতর্কতা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ভারত থেকে বাংলাদেশে ওমিক্রন সংক্রমিত রোগী আসা ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (৫ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন মো. একরাম উল্লাহ।

জানা গেছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে চিকিৎসা ও ব্যবসায়ীক ভিসা নিয়ে যাত্রী পারাপার হচ্ছে। এছাড়া কুটনৈতিক পাসপোর্টধারীরা এই স্থলবন্দর ব্যবহার করতে পারছেন। বর্তমানে প্রতিদিন গড়ে ৭০-৮০ জন ভারতীয় যাত্রী আখাউড়া চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছেন।

তবে ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার পর্যন্ত ভারতে ৪ জন রোগী শনাক্ত হয়েছে।

ওমিক্রনের সংক্রমণ রোধে সতর্কতা হিসেবে ভারত থেকে আসা যাত্রীরা টিকার দুই ডোজ গ্রহণ এবং করোনাভাইরাস পরীক্ষার সনদ আছে কিনা সেটি দেখা হচ্ছে। এর পাশাপাশি ওমিক্রনের উপসর্গ থাকলে তাৎক্ষণিক পরীক্ষা করার ব্যবস্থা রাখা হয়েছে।

সিভিল সার্জন মো. একরাম উল্লাহ জানান, যেসব যাত্রী ওমিক্রন শনাক্ত হওয়া দেশগুলোতে ভ্রমণ করেছেন তাদের হেলথ স্ক্রিনিং করা হচ্ছে। আখাউড়া চেকপোস্ট দিয়ে দেশে আসা যাত্রীরা টিকার দুই ডোজ নিয়েছেন কিনা এবং শরীরে ওমিক্রনের উপসর্গ আছে কিনা সেটি পরীক্ষা করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত কোনো যাত্রীর শরীরেই ওমিক্রনের উপসর্গ পাওয়া যায়নি।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা