ছবি সংগৃহীত
সারাদেশ

কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে কক্সবাজার সমুদ্রে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

শনিবার (৪ ডিসেম্বর) রাত ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে আজকে এবং আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে ধমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দু'-একদিনের মধ্যে এটি স্বাভাবিক হতে শুরু করবে।’

তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় অঞ্চল হালকা প্রভাবিত হতে পারে। তবে ঘূর্ণিঝড়টি এদিকে আঘাত হানার সম্ভাবনা কম। আজ শনিবার (৪ নভেম্বর) দুপুর থেকে হালকা বৃষ্টিপাত হচ্ছে। ৩নং সতর্কতা সংকেত কেটে যেতে দু'-একদিন সময় লাগবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাগরে অবস্থানরত সব ধরনের নৌযানকে উপকূলে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।’

এদিকে সাগর উত্তাল থাকায় সব ধরনের মাছ ধরার ট্রলার উপকূলীয় অঞ্চলে নিরাপদে আশ্রয় নিয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের পানি থেকে উপরে উঠে আসতে বিকেল থেকে মাইকিং ও সচেতন করছে ট্যুরিস্ট পুলিশ।

সাননিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা