সারাদেশ

কুমিল্লার এমপিকে ৪০ কেজি ওজনের মাছ উপহার

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী ধর্মসাগর দীঘিতে জায়েদ উল্লাহ নামে এক মত্স্যশিকারির বড়শিতে ধরা পড়েছে ৪০ কেজি ওজনের বিশাল এক ‘ব্ল্যাক কার্প’ মাছ। বৃহস্পতিবার আনুমানকি রাত সাড়ে ৮ টায় ব্যবসায়ী মো. জায়েদ উল্লাহর বড়শিতে ধরা পড়ে এ মাছটি । পরে বিশাল আকৃতির এই মাছটি স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিনকে উপহার দেয় ঐ মত্স্যশিকারি ।

এ খবর ছড়িয়ে পড়লে নগরীর বিভিন্ন এলাকা থেকে উত্সুক মানুষ ঐ মাছটি দেখতে আসেন। এ দীঘিতে এত বেশি ওজনের মাছ কখনো ধরা পড়তে দেখেননি বলে জানান স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় ও বাদুড়তলা এলাকা ঘিরে ছোটরা মৌজায় অবস্থিত ধর্মসাগরের পশ্চিম পাশে শখের বশে বড়শি ফেলেন ব্যবসায়ী মো. জায়েদ উল্লাহ। রাত সাড়ে আটটায় হঠাৎ তার বড়শি নিয়ে টানাটানি শুরু করে মাছ। তিনি কোনোভাবেই বড়শিতে মাছটি ধরে রাখতে পারছেন না।

পরে নিজেকে নিয়ন্ত্রণ করে পাড়ের কিনারায় এনে দেখতে পান বিশাল এক ব্ল্যাক কার্প মাছ। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। অনেকে ফেসবুকে লাইভ করেন।

কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন ঐ মাছটি দেখতে যান। পরে ঐ ব্যবসায়ী তাকে মাছটি উপহার দেন।

এ সময় এমপি আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘ধর্মসাগর দীঘি কুমিল্লার ঐতিহ্য। এ দীঘিতে আরও বড় মাছ আছে।’

ধর্মসাগর দীঘির ইজারাদারদের একজন কামরুজ্জামান মারুফ সাংবাদিকদের বলেন, ‘এ দীঘির পানি শুকানো বা অপসারণ করে মাছ ধরা যায় না। জাল দিয়ে ও বড়শি ফেলে মাছ ধরতে হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর আমরা যারা ইজারা নিয়েছি, তারা শখের বশে বড়শি ফেলি। এরই মধ্যে মো. জায়েদ উল্লাহর বড়শিতে ধরা পড়ে ৪০ কেজি ওজনের ব্ল্যাক কার্প।

কুমিল্লা নাগরিক ফোরামের সভাপতি কামরুল আহসান বাবুল বলেন, এ ধরনের বড় মাছ সাধারণত জলাশয়, নদীতে ধরা পড়ে। বড়শিতে এত বড় মাছ ধরা পড়া খুব একটা শুনিনি।

ইতিহাসবিদ আহসানুল কবীর বলেন, ১৪৫৮ সালে ভারতের ত্রিপুরা রাজ্যের মহারাজা এ অঞ্চলের মানুষের পানির চাহিদা মেটাতে ২৩ দশমিক ১৮ একর জমিতে এই বিশাল দীঘি খনন করেন। রাজা ধর্মমাণিক্যের নামানুসারে এই দীঘির নাম করা হয় ধর্মসাগর। কুমিল্লার অন্যতম পর্যটন স্পটও এটি।

সাননিউজ/এএএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা