সারাদেশ

চাঁদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) বেলা সোয়া একটার দিকে চাঁদপুর-কুমিল্লা সড়কের উপজেলার বলাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুজন (৩০) মনির (৩৫) ও সোহাগ (৩৫)।

জানা যায়, দুটি মোটরসাইকেলে করে মোট ছয়জন ঘুরতে এসেছিলেন। অন্য মোটরসাইকেলের তিন আরোহী বেঁচে আছেন। নিহত সবাই চান্দিনা উপজেলার বেলাশ্বর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা কিছু বুঝে ওঠার আগেই এসে দেখি দুইজনের মরদেহ পড়ে আছে। তাদের ওপর দিয়ে বাস চলে যাওয়ায় দুইজনেরই মাথা থেঁতলে গেছে। একজন কিছুক্ষণ জীবিত থাকলেও অল্প সময়ের ভেতরে তার মৃত্যু হয়।

হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ গণমাধ্যমকে জানান, দুর্ঘটার পর লাশ উদ্ধার করা হয়েছে। বোগদাদ বাস ও চালককে আটক করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা