ছবি সংগৃহীত
সারাদেশ

৫ কোটি ৬০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর সীমান্তের বিভিন্ন স্থান থেকে জব্দ করা ৫ কোটি ৬০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে বিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করে বিজিবি।

জানা গেছে, ২০১৯ সালের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২১ মাসে এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি।

এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি, ২৯-বিজিবি ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ শরীফ উল্লাহ, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমারসহ আরও অনেকে।

ধ্বংস করা মাদকদ্রব্যগুলো হলো- ৩৫ হাজার পিস ফেনসিডিল, ৪ হাজার পিস ইয়াবা, ১০০ কেজি গাঁজা, ১০০ লিটার মদ, যৌন উত্তেজক সিরাপ ৩৩ হাজার পিস এবং ১৩ হাজার পিচ এ্যাম্পল।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা