সারাদেশ

অনুমতি ছাড়াই বিয়ে, বাবার বকাঝকায় বরের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি: চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় পরিবারের সদস্যদের অনুমতি ছাড়াই বিয়ে করায় নববধূর সামনে বাবা বকাঝকা করায় অভিমান করে চলন্ত মাইক্রোবাস থেকে লাফ দিয়ে বোরহান উদ্দীন (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

রোববার (২৮ নভেম্বর) রাত একটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বোরহান উদ্দীন মারা যান। তিনি মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের কাঠ ব্যবসায়ী মিয়াজান আলীর ছেলে। দুই ভাইবোনের মধ্যে বোরহান ছিলেন বড়।

নিহত বোরহানের মামাতো ভাই আলামিন হোসেন জানান, বোরহানের দুই পা ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন ছিল।পপি খাতুনের এর আগেও দুবার বিয়ে হয়েছিল। এ জন্য ছেলের বাবা প্রথমে মেনে নিতে না পারলেও পরে সবার অনুরোধে মেনে নিয়েছিলেন। মাইক্রোবাসে আসার সময় এ নিয়ে ছেলেকে কটূক্তি করায় বাবার ওপর অভিমানে আত্মহত্যা করেছেন বোরহান উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৮ নভেম্বর) বোরহান উদ্দীন পরিবারের অনুমতি ছাড়াই চুয়াডাঙ্গা জেলার ইব্রাহিমপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে পপি খাতুনকে (১৯) গোপনে বিয়ে করেন। পরে তারা চাচাতো বোনের বাসা মেহেরপুর জেলার সিংহাটি গ্রামে নববধূকে নিয়ে ওঠেন।

এদিকে ওই দিন রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বোরহানকে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে লোক মারফত খবর পেয়ে বরের বাবা মিয়াজান আলী রাত ১০টার দিকে সিংহাটি গ্রামে বোরহান উদ্দীনকে আনতে যান।

এক পর্যায়ে রাতেই একটি মাইক্রোবাসযোগে ছেলে ও পুত্রবধূকে নিয়ে নিজ গ্রাম দরবেশপুরের উদ্দেশে রওনা হন মিয়াজান আলী। বাড়ি ফেরার সময় পরিবারের সদস্যদের না জানিয়ে একা বিয়ে করায় ছেলে বোরহানউদ্দীনকে বকাঝকা করেন তিনি।

এ সময় বাবার ওপর অভিমান করে বোরহান উদ্দীন মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের নতুন দরবেশপুরে চলন্ত মাইক্রোবাসের জানালা দিয়ে লাফ দেন। এতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হন বোরহান উদ্দীন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাজিদ হাসান জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার কিছুক্ষণ পরই বোরহানের মৃত্যু হয়। বোরহানের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি মেহেরপুর সদর থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা