সারাদেশ

মতভেদ ভুলে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার বলেচয়ন, বিগত দিনে যেসকল স্থানীয় নির্বাচন হয়েছে, সেখানে অনেকের ভুলত্রুটি থাকতে পারে। কিন্তু এবারের নির্বাচনে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সকল মতভেদ ভুলে স্ব স্ব এলাকায় সকলকে একযোগে কাজ করে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হলে এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করলে তাদেরকে দল থেকে বহিস্কার করা হবে।

আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিদ্রোহীদের কঠোর ভাবে দমন করতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার।

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে পৌরসদরের একটি কমিউনিটি সেন্টারে বিশেষ বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা আ'লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, সহ-প্রচার সম্পাদক এনামুল হক, সদস্য মাহিদুল হক, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ঘোষপুর ইউনিয়নে এস এম ফারুক হোসেন, সাতৈরের মুহাম্মদ মজিবর রহমান, ময়না ইউনিয়নের পলাশ বিশ্বাস, দাদপুর ইউনিয়নের সাজ্জাদুর রহমান হাই, পরমেশ্বরদীর সোলাইমান মোল্যা, চতুল ইউনিয়নে খন্দকার আবুল বাশার, শেখর ইউনিয়নের কামাল হোসেন প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা