ছবি সংগৃহীত
সারাদেশ

২ ডিসেম্বর থেকে চলবে ‘বেনাপোল এক্সপ্রেস’

নিজস্ব প্রতিনিধি, বেনাপোল (যশোর): আগামী ২ ডিসেম্বর থেকে ঢাকা-বেনাপোল রুটে ফের ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি চলবে।

শুক্রবার (২৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান।

তিনি জানান, ২ ডিসেম্বর থেকে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি চলবে বলে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, করোনার আগে ঢাকা-বেনাপোল রুট দিয়ে প্রতিদিন ৫-৬ হাজার পাসপোর্টধারী যাত্রী ভারতে যাতায়াত করতেন। কিন্তু করোনাভাইরাসের কারণে দেশের সব ট্রেন চলাচল বন্ধ হলে ৫ এপ্রিল থেকে ঢাকা-বেনাপোল রুটে আন্তঃনগর এ ট্রেনটিও বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ২ ডিসেম্বর থেকে ফের ওই রুটে ট্রেন চলবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা