সারাদেশ

বোয়ালমারীতে অবৈধ স্থাপনা ও ড্রেজার ধ্বংস

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ড্রেজার দিয়ে দীঘি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আশেপাশের নিচু এলাকা ভরাট করার অপরাধে একটি ড্রেজার ধ্বংস করা হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের বাউরকান্দি গ্রামের একটি দীঘি থেকে ড্রেজারটি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তা ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম।

জানা যায়, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের বাউরকান্দি গ্রামের একটি দীঘি থেকে ড্রেজারের সাহায্যে আশেপাশের বাড়িতে বালু সাপ্লাই দেওয়া হচ্ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম খবর পেয়ে ড্রেজারের সাথে সংশ্লিষ্ট লোকদের ধরার চেষ্টা করলে তারা টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরে সংশ্লিষ্ট ড্রেজার ও বেশ কিছু পাইপ ভেঙ্গে ধ্বংস করা হয়েছে।

এর আগে সোমবার সকালে উপজেলার রূপাপাত ইউনিয়নের বণ্ডপাশা গ্রামে সরকারি জমিতে (গোচরভূমি) ঘর বানানোয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধ ঘরগুলো ভেঙে দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বলেন, সরকারি জমি দখল করে কোন স্থাপনা নির্মাণ করলে সেটির বিরুদ্ধে বিধিমোতাবেক প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অবৈধ ড্রেজার ধ্বংসের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ড্রেজারটি ও বেশকিছু পাইপ ভেঙে দেয়া হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা